1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে
237

নিজস্ব প্রতিবেদক // রাজনীতির মঞ্চে নতুন সংযোজন ‘জনতা পার্টি বাংলাদেশ’ (সংক্ষিপ্ত নাম: জেপিবি)। জাতীয় ইস্যুগুলোতে সক্রিয় ভূমিকা রাখা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে এই নতুন রাজনৈতিক দলটি।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘গড়বো মোরা ইনসাফের দেশ’।

দলের নেতৃত্বে রয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন (চেয়ারম্যান), বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ (মহাসচিব) এবং সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন (নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র)।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য দেন মুখপাত্র মিলন, সূচনা ইশতেহার পাঠ করেন শওকত মাহমুদ এবং দলীয় কমিটির ঘোষণা দেন ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, আপাতত একটি সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হলেও ভবিষ্যতে দলকে আরও সংগঠিত ও বিস্তৃত করা হবে।

জনতা পার্টি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান হয়েছেন রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এম এ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগ্রেডিয়া জেনারেল (অব.) কামরুল ইসলাম, নির্মল চক্রবর্তী।

এছাড়াও সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবী, নাজমুল আহসান, জামাল উদ্দিন, শাহাদত হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিটু।

দলটির সমন্বয়কারী হয়েছেন নূরুল কাদের সোহেল, সহ-সমন্বয়কারী অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহীদ আসাদের ভাই ডা. আজিজুল্লাহ এন নুরুজ্জামান নুর, মেজর জেনারেল (অব) আহসান আমির, বিকল্প ধারা বাংলাদেশ (একাংশ) মহাসচিব শাহ আহমেদ বাদল, গণঅধিকার পরিষদ (একাংশ) সভাপতি রেজা কিবরিয়া, মুসলিম লীগ সভাপতি মহসিন রশিদ, গণফোরাম প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান, অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, লে. জেনারেল (অব) নাজিমুদ্দিন, সাংবাদিক আওয়াল ঠাকুর, লন্ডন প্রবাসী মহিউদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews