1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপি সমর্থিত দিপু, সম্পাদক জামায়াত সমর্থিত জালাল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপি সমর্থিত দিপু, সম্পাদক জামায়াত সমর্থিত জালাল

  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৩৬ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট // বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত মোঃ জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে রাতের দিকে নির্বাচন কমিশন আংশিক ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে সমিতির ৯টি সম্পাদকীয় পদ এবং ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। রাত ১০টা পর্যন্ত ৬টি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি পদগুলোর ভোট গণনা চলমান রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল ওলি, জুনিয়র সহ-সভাপতি পদে শেখ মোঃ সাহিবুর রহমান সাহেব, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহবুব মোর্শেদ লালন এবং সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব) পদে শেখ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত বলেন, “খুবই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সকল প্রার্থী ও ভোটার দায়িত্বশীল আচরণ করেছেন। এখন পর্যন্ত ৬টি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট ভোট গণনা শেষে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে।”

তিনি আরও জানান, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এস. এম. নওরেজ মহীত, মোঃ রেজওয়ানুর রহমান মোল্লা এবং মোসাঃ মেহেরুন্নেছা।

আইনজীবীদের এই বার্ষিক নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটগ্রহণ চলাকালে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য দেখা যায়। ভোট শেষে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ফলাফল নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews