1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইসলামি বইমেলায় শফিক মুন্সির বই ‘গন্তব্য’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

ইসলামি বইমেলায় শফিক মুন্সির বই ‘গন্তব্য’

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ 0 বার সংবাদি দেখেছে
77

নিউজ ডেস্ক।।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামি বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক শফিক মুন্সির গল্পগ্রন্থ ‘গন্তব্য’।

বইটির মূল পটভূমি একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণীর জীবনদর্শন, আবেগ-অনুভূতি ও দৈনন্দিন ঘটনাবলি। তাদের প্রশ্ন-উত্তরের ভেতর দিয়েই লেখক তুলে ধরেছেন ইসলামের সৌন্দর্য এবং পবিত্র কোরআনে বর্ণিত জীবনের নানা সমস্যার সহজ সমাধান।

গল্পে বিশেষভাবে উঠে এসেছে ইসলাম ধর্ম নিয়ে কৌতূহলী এক অমুসলিম তরুণী বৃষ্টির চরিত্র। তার নানা প্রশ্নের জবাব দেন গল্পের অন্য চরিত্র মুমু। একসময় একটি আত্মহত্যার ঘটনার মাধ্যমে কাহিনি নতুন দিকে মোড় নেয়। পাঠকও তাদের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বাস, যুক্তি আর সত্যপথের খোঁজে যাত্রা করেন।

প্রকাশকের ভাষায়, ‘বইয়ের প্রতিটি পাতায় রয়েছে লেখকের হৃদয়ের কথা; যা পাঠকের হৃদয়কে নাড়া দেবে।’ বইটি ছোট হওয়ায় এক বসাতেই পড়া সম্ভব, তবে পুরোটা সময় পাঠক অনুভব করবেন এক আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা।

শফিক মুন্সি একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। দীর্ঘ সময় সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তার লেখায়ও প্রভাব ফেলেছে। ‘গন্তব্য’ তার প্রথম গল্পগ্রন্থ, যা প্রকাশিত হয় ২০২২ সালে।

বইটি এখন পর্যন্ত লেখকের একমাত্র প্রকাশনা হলেও পাঠকদের প্রত্যাশা, সামনে আসতে পারে দ্বিতীয় পর্ব। সমালোচকদের মতে, জীবন সংকটে থাকা পাঠকের জন্য বইটি হতে পারে অনুপ্রেরণা ও আত্মশুদ্ধির পথ খোঁজার সহায়ক। একইসঙ্গে নিছক গল্প পড়ার আনন্দও দেবে এই গ্রন্থ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews