1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে চিহ্নিত ২ মাদক কারবারি গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

উজিরপুরে চিহ্নিত ২ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৫৭ 0 বার সংবাদি দেখেছে
বরিশালের উজিরপুরে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন চন্দ্র পাড় (৩০) ও হাসান বেপারী (২৮) নামে চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার হারতা ইউনিয়নের হারতা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে- হারতা বাজারের উত্তরপাড় রাখি মিষ্টান্ন ভাণ্ডারের দোকানের সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন পালিয়ে যায় এবং দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

 

 

গ্রেফতার সুজন হারতা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের সুশীল চন্দ্র পাড়ের ছেলে ও হাসান একই গ্রামের ৮ নম্বর ওয়ার্ডর মরহুম আ: হামিদ বেপারীর ছেলে।

 

 

এ ঘটনায় রাতেই উজিরপুর মডেল থানার এসআই তরুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দু’জন মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১৫ হাজার নয় শ’ টাকা। জিজ্ঞাসাবাদে ওই মাদক করবারিরা দীর্ঘদিন মাদক কারবারে সম্পৃক্ততার দায় স্বীকার করে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুল আহসান জানান, তাদের বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews