1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উরফি জাভেদকে হত্যার হুমকি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

উরফি জাভেদকে হত্যার হুমকি

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // সাজপোশাক নিয়ে সমালোচনা ছাড়াও শিরোনামে উঠে আসে উরফি জাভেদের নাম। তবে অনেকবার হত্যার হুমকিও পেয়েছেন তিনি। গত বুধবারও ঘটেছে এমন ঘটনা।

টুইটে পোস্ট করে উরফি জানান দিলেন এমন একটি মেল। যেখানে লেখা হয়েছে, ভারতীয় সংস্কৃতিকে দূষিত করার জন্য আপনাকে মেরে ফেলা হবে। খবর আনন্দবাজার

মেলটি করার সময় বিষয় হিসাবে লেখা হয়েছিল, খুব শীঘ্রই তোকে গুলি মেরে দেওয়া হবে।

ওই ব্যক্তি আরও লেখেন, দেশে তিনি যে পরিমাণ নোংরামি শুরু করেছেন, সেই কারণেই তাকে মেরে ফেলা উচিত।

টুইটে এই হুমকির মেল পোস্ট করে উরফি লেখেন, আমার জীবনের প্রতি দিনের ঘটনা।

তবে এই প্রথম নয়, এর আগেও মৃত্যুর হুমকি পেয়েছেন তিনি। ২০২২ সালের শেষের দিকেও এমন ঘটনা ঘটেছিল। তবে কখনও চুপ করে থাকেননি। বরাবরই এ বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন তিনি।

সমাজমাধ্যমে পরিচিত মুখ ‘হিন্দুস্তানি ভাউ’ ওরফে বিকাশ ফাটক প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় উরফিকে। হিন্দুস্তানি ভাউয়ের উদ্দেশে তিনি উত্তর দিয়েছিলেন, আপনি যে মানুষকে গালিগালাজ করেন, সেটা কি এ দেশের সংস্কৃতি! আপনি যে আমাকে হুমকি দিয়েছেন, তার জন্য পুলিশের কাছে যেতে পারি আমি। আপনাকে জেলে ভরতে পারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews