1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
একই আসরে দুই প্রেমিকাকে বিয়ে করলেন যুবক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

একই আসরে দুই প্রেমিকাকে বিয়ে করলেন যুবক

  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দুই প্রেমিকার সঙ্গেই আলাদাভাবে গত তিন বছর ধরে লিভ-ইন করতেন। দুইজনকেই নাকি ভালবাসেন তিনি। তাই শেষমেশ দুইজনের সম্মতিতে একই আসরে দুই প্রেমিকাকে বিয়ে করেছেন ওই যুবক। এই ঘটনা ভারতের তেলেঙ্গনার। খবর টাইমস নাও-এর।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার রাতে ভাদ্রাদ্রি কোথাগুডেম জেলার এক গ্রামে এই বিয়ে সম্পন্ন হয়েছে। সেইসময় এতে উপস্থিত ছিলেন গ্রামের অনেক বাসিন্দা।

জানা যায়, তাদের বিয়ে হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার সকালে কিন্তু তাদের বিয়ে নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ায় তিন পরিবারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে। তাই ঝামেলা এড়াতে বুধবার রাতেই তারা বিয়ে করে ফেলেন।

ইরাবরু গ্রামের বাসিন্দা সাত্তিবাবু নামে এক যুবক আলাদা দুই গ্রামের স্বপ্না এবং সুনিতার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সুনিতা ছেলে সন্তানের জন্ম দেয় এবং স্বপ্না দেয় মেয়ে সন্তানের।

তাদের পরিবার প্রথমে সাত্তিবাবুর সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না। তবে তিনি দুই পরিবারকে রাজি করতে সক্ষম হন। সাত্তিবাবু তার বিয়ের কার্ডে তার দুই প্রেমিকার নামই লিখেন।

এরপরেই এটি ভাইরাল হয় এবং ওই গ্রামে কিছু সাংবাদিক যায়। এতে করে ওই তিন পরিবারের মধ্যে ভয় ঢুকে যে তাদের বিয়েতে কেউ বাধা দিতে পারে।

তাই তারা আগেই বিয়ে সেরে ফেলে। প্রতিবেদনে বলা হয়েছে, সাত্তিবাবুরা যে আদিবাসী সম্প্রদায়ের সেখানে এখনও পুরুষের বহুবিবাহের প্রচলন আছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews