1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
একশর পরই প্রথম ৫ উইকেট নেই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

একশর পরই প্রথম ৫ উইকেট নেই

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১৩ 0 বার সংবাদি দেখেছে
72
স্পোর্টস ডেস্ক // ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে শুরু থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করা টাইগাররা দলীয় একশর পরই টপঅর্ডারের প্রথম ৫ উইকেট হারিয়েছে।

আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মুখোমুখি হয়েছে তারা। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।

আজ বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। পেসার তাসকিন আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেলেন সিরিজের মাঝপথে যুক্ত হওয়া স্পিনার নাসুম আহমেদ।

উইন্ডিজ দলে দুটি পরিবর্তন এসেছে। প্রথম ওয়ানডেতে খেলা দুই পেসার জেডেন সিলস ও রোমারিও শেফার্ড বাদ পড়েছেন। দলে এসেছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন। অভিষেক হচ্ছে টপ অর্ডার ব‍্যাটসম‍্যান আকিম অগিস, তিনি লেগ স্পিন করতে পারেন।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, খ্যারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, আকিল হোসেন, আকিম ওগিস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews