1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মনসুরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মনসুরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। তবে ওজন কমসহ নানা জটিলতার কারণে নবজাতকদের এনআইসিইউতে রাখা হয়েছে। সেখানে একটি কন্যাসন্তান মারা গেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে হাসপাতালটির গাইনি ওয়ার্ডে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম হয় এক ছেলে ও চার মেয়েশিশুর। তাদের মা মনসুরা সুস্থ আছেন।

লেবার ওয়ার্ডের ডিউটিরত চিকিৎসক ড. মাশরিমা মোর্শেদ মিশি জানান, একটি বাচ্চার হাত বের হওয়া অবস্থায় ওই নারী আজ সকালেই নরসিংদী থেকে ঢামেকের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় লেবার ওয়ার্ডে ভর্তি হন। পরে নরমাল ডেলিভারিতে একে একে পাঁচটি সন্তান প্রসব করেন তিনি। এদের মধ্যে একটি ছেলে চারটি মেয়ে। এর মধ্যে এক মেয়ে নবজাতক মারা গেছে। মায়ের অবস্থা ভালো থাকলেও পাঁচ নবজাতকদের বর্তমানে এনআইসিইউতে রাখা হয়েছে।

নবজাতকদের মা মনসুরা আক্তার জানান, তাদের বাড়ি নরসিংদি জেলার শিবপুর উপজেলার বান্ধারিয়া গ্রামে। আড়াই বছর আগে সিএনজি চালক মামুনের সঙ্গে তার বিয়ে হয়। এরা তাদের প্রথম বাচ্চা। সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। বুধবার নিয়মিত চেকআপের জন্য শিবপুরের একটি ক্লিনিকে যান। সেখান থেকে তাদের বলা হয়, তার গর্ভে পাঁচটি বাচ্চা আছে। সেখান থেকে তাদের ঢাকায় এসে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়।

তিনি জানান, আজ সকালে তারা ঢাকায় আসার জন্য পরিকল্পনা করে রাখেন। কিন্তু এর আগেই ভোরে মনসুরার প্রচণ্ড ব্যাথা শুরু হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তার স্বামী মামুন জানান, রাস্তায় গাড়িতে অবস্থার অবনতি হতে থাকে। এরপর সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে পৌছানোর পর চিকিৎসকরা পাঁচটি নবজাতকের নরমাল ডেলিভারি করেন। তবে পাঁচ নবজাতকেরই ওজন খুবই কম। তাদেরকে এনআইসিইউতে রেখেছেন চিকিৎসকরা। তবে সন্তানদের মায়ের অবস্থা ভালো আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews