1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার মেধাতালিকায় সানি লিওন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

এবার মেধাতালিকায় সানি লিওন

  • প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮২ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // বলিউড অভিনেত্রী সানি লিওনকে নিয়ে যেন বিতর্কের শেষ নেই। এরই মধ্যে আশুতোষ কলেজের স্নাতক ভর্তিসহ আরও একটি কলেজের মেধাতালিকাতে রয়েছে এই অভিনেত্রীর নামে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে সানি টুইট করে জানিয়েছেন, পরের সিমেস্টারে তিনি পড়তে আসছেন।

জানা গেছে, কলকাতার দুই কলেজের মেধাতালিকায় স্থান করেছেন সানি। বিষয়টি নিয়ে হতবাক অভিনেত্রীর ভক্তরা। শুরু হয়েছে তাকে নিয়ে নেটিজেনদের নতুন চার্চ। এদিকে সানি নিজেও সেই বিতর্কে গা ভাসিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার হতে জানা গেছে, কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংলিশে স্নাতক করতে চান সানি। সেই কলেজের ইংরেজি বিভাগের ভর্তির মেধাতালিকায় রয়েছে তার নাম। অন্যদিকে, বজবজ নামের একটি কলেজের মেধাতালিকাতেও নাম উঠেছে সানির। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।

অন্যদিকে, মেধা তালিকার এ বিতর্কে গা ভাসিয়ে লস অ্যাঞ্জেলেস থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেছেন সানি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘তোমরা কি আমার সেমিস্টারে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সানির এ খবর দেখে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, কেউ রসিকতা করতেই তথ্য বিকৃত করে এ ঘটনা ঘটিয়েছে। এমনকী অনলাইন ভর্তি প্রক্রিয়ার দুর্বল দিকটাও প্রকাশ করেছে এ ঘটনা। যদিও এই আইন-তদন্তের বাইরে থেকে নেটিজেনরা সানি লিওনকে কলকাতায় স্বাগত জানিয়েছেন। অনেকে আবার কাজ ছেড়ে ফের স্নাতকস্তরে ভর্তি হতে আগ্রহ দেখিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews