1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ যেদিন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ যেদিন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩৩০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আগামী ১১ জুন। বৃহস্পতিবার (৩০ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যারা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, তাদের একাদশ শ্রেণিতে আবেদন করতে হবে। সেদিকে নজর রেখে নিয়মানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা করেছি আমরা। সেই পরিকল্পনা অনুযায়ীই আগামী ১১ জুন সব শিক্ষা বোর্ড একযোগে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করবে।

প্রসঙ্গত, গত ১২ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে তাকে পুনঃনিরীক্ষণের আবেদন বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো। এবার ফল প্রকাশের পরদিন অর্থাৎ ১৩ মে থেকে পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হয়, যা চলে ১৯ মে পর্যন্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews