ইসলামপু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীদের মাঝে একটি স্কুল ব্যাগ, ছয়টি খাতা ও একটি পানির বোতল বিতরণ করা হয়। এছাড়াও কোডেক এর ঋনী সদস্য মুক্তা বেগমে এর কসমেটিক্স ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যাওয়ায় তাকে সুরক্ষা তহবিল থেকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থী ও গার্ডিয়ানরা অনেক আনন্দিত। শিক্ষা উপকরণ পেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী প্রিয়ঙ্কা বলেন, আমারা স্কুল ব্যাগ, খাতা ও পানির বোতল পেয়ে অনেক আনন্দিত, আমরা বই খাতা ও পানির বোতল ব্যাগে নিয়ে নিয়মিত স্কুলে আসবো। আমাদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ ছাত্র গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলেন, আজকের সন্তান আগামীদিনের ভবিষ্যৎ আমরা সকলে সকলের ছেলেমেয়ের দিকে খেয়াল রাখবো যাতে করে কোনো প্রকার খারাপ কাজে লিপ্ত না হয়। এক সময় ব্যাগ কেনার সামর্থ্য অনেকের ছিল না বলে মাথায়, কাঁধে বই নিয়ে স্কুলে যেতে হতো ।
এখন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন কমিউনিটি ডেভলপমেন্ট কোডেক এটা একটি ভালো উদ্যোগ জানিয়ে
প্রশংসা করেন ।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো: এনামুল হক।