1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।।

বরিশাল নগরীর কাউনিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮৪০ টাকাসহ সৈয়দ সাইদুল ইসলাম সাগর (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে কাউনিয়া ১ নম্বর গলি দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ টিম অভিযান চালায়। এ সময় সাগরের হেফাজত থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আটক সাগরের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews