1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাওলায় আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

কাওলায় আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে রাজধানীর কাওলায় জনসভার আয়োজন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরইমধ্যে জনসভায় পৌঁছেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শনিবার বেলা সোয়া ৩টায় তিনি জনসমাবেশস্থলে পৌঁছান। এসময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানালে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জবাব দেন।

গত ৭ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্বোধন উপলক্ষে সিভিল এভিয়েশন মাঠে জনসভার আয়োজন করেছিল আওয়ামী লীগ। কিন্তু অতি বৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে জনসভা স্থগিত করে শনিবার দিন ধার্য করা হয়।

এ উপলক্ষে এরই মধ্যে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন কাওলা মাঠে। দুই ঘণ্টা আগেই জনসভার মাঠ লোকে লোকারণ্য। রোদের মধ্যে আশপাশের এলাকায় গাছের ছায়াও অবস্থান নেন নেতাকর্মীরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের জন্য কোন নির্দেশনা আসতে পারে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। এই জনসভা হওয়ার কথা ছিলো গত শনিবার। কিন্তু অতি বৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে তাস্থগিত করা হয়েছিলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews