1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজে আসেনি আল্টিমেটাম, চরমোনাই পিরের নতুন কর্মসূচি ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

কাজে আসেনি আল্টিমেটাম, চরমোনাই পিরের নতুন কর্মসূচি ঘোষণা

  • প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২২৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গত ৩ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে আলটিমেটাম দিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম (পির সাহেব চরমোনাই)। ইতোমধ্যে সেই সময় শেষ হয়েছে। পরবর্তী করণীয় জানাতে রোববার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানেই দলটির আমির নতুন কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে দলটি আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সকল কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪ কর্মসূচি-

>> নির্বাচন কমিশন একতরফা তফশিল ঘোষণা করতে চাইলে তপশিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করা হবে।

>> তফশিল ঘোষণার পর দিন সারাদেশে প্রতিটি জেলা ও মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।

>> আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সকল কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন।

>> জাতীয় সংকট নিরসনে সকল রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিকে নিয়ে আগামী ২০ শে নভেম্বর সোমবার ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews