1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কান উৎসবে বাংলাদেশের ‘নুড়ি’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

কান উৎসবে বাংলাদেশের ‘নুড়ি’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০৮ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগ ‘সিনেমা দ্য দোমাঁ’য় জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নুড়ি’। ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত ৭৯তম আসরে আন্তর্জাতিক পরিবেশক, উৎসব প্রতিনিধি ও বিক্রয় প্রতিনিধিদের সামনে প্রদর্শনের সুযোগ পাচ্ছে সিনেমাটি।

১৬ মিনিট দৈর্ঘ্যের এর পটভূমি কক্সবাজার সমুদ্র সৈকত। সেখানে তুলে ধরা হয়েছে ১১ বছর বয়সী এক কিশোরীর গল্প, যে একটি সদ্যজাত ঘোড়ার বাচ্চার সঙ্গে অপ্রত্যাশিত এক সম্পর্কের মধ্যদিয়ে সাহস ও বেঁচে থাকার নতুন আশা খুঁজে পায়। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছে কক্সবাজারের এক স্থানীয় কিশোরী।

‘নুড়ি’ রচনা ও পরিচালনা করেছেন মিথুন জামান এবং প্রযোজনা করেছেন হাসিব জুবেরী শিহান। উৎসবের অংশ নিতে তারা দুজনই এখন কানে আছেন। সহ-প্রযোজক হিসেবে যুক্ত আছেন বাশার জর্জিস ও হিমেশ কর। চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। শব্দ পরিকল্পনায় ছিলেন শৈব তালুকদার ও জাওয়াদ পারভেজ। সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। আর সম্পাদনা করেছেন সামীর আহমেদ ও শিহান জুবেরি।

প্রযোজক শিহান বলেন, ‘তরুণ নির্মাতাদের জন্য এটি বৈশ্বিক চলচ্চিত্র বাজারের সঙ্গে যুক্ত হওয়ার দারুণ একটি সুযোগ। আমরা এই আয়োজনের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত।’

নির্মাতা মিথুন জামান বলেন, ‘একটি কিশোরীর অন্তর্জগতকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে দেখানোর চেষ্টা করা হয়েছে, কীভাবে বৈশ্বিক বাস্তবতা মানুষের ব্যক্তিগত আবেগ ও জীবনে প্রভাব ফেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews