1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘কিছু রাত আসে নিঃশব্দে’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

‘কিছু রাত আসে নিঃশব্দে’

  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৯৯ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি তার নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি বন্ধু চৈতি ঘোষালের সঙ্গে আসন্ন ছবিটির পোস্টার প্রকাশ করেন। এই ছবির মাধ্যমে প্রথমবার পরিচালকের দায়িত্বে দেখা যাবে চৈতিকে। সিনেমার নাম ‘নেভার মাইন্ড’।

নাম থেকেই ইঙ্গিত পাওয়া যায়, এটি এমন একটি গল্প যা এক ধরনের নিষিদ্ধ বা সংবেদনশীল বাস্তবতাকে ছুঁয়ে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করবে। পোস্টার প্রকাশের পর ঋতুপর্ণা নিজের বার্তায় লিখেছেন, কিছু রাত নীরবে আসে, আর বদলে দেয় জীবনের অনেক কিছু ঠিক তেমনই এক রাতকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই গল্প।

এই সিনেমার আরেকটি বিশেষ দিক হলো, পরিচালক চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায় এখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন। তবে বড় পর্দায় এটি তার প্রথম কাজ নয়; এর আগেও তিনি অভিনয় করেছেন। তবে মায়ের পরিচালনায় এবারই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো তার জন্য বিশেষ অভিজ্ঞতা।

ছবির গল্প আবর্তিত হয়েছে এক নারীর জীবনকে ঘিরে। অতীতের এক রহস্য খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় শহরের একটি পানশালায়। সেখানে তার দেখা হয় এক তরুণ সঙ্গীতশিল্পীর সঙ্গে, যে বারে গান পরিবেশন করে। এই দুই ভিন্ন জীবনধারার মানুষের সাক্ষাতের মধ্য দিয়েই এগোয় গল্প।

সিনেমায় কলকাতার নানা শ্রেণির মানুষের জীবন, তাদের পেশা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির ভিন্নতা তুলে ধরা হবে। বিশেষ করে পার্ক স্ট্রিটের পরিচিত পরিবেশকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হবে বলে জানা গেছে। পাশাপাশি এতে থাকবে একটি মানবিক বার্তাও।

গল্পটি লিখেছেন সম্রাট। চিত্রনাট্য রচনায় তার সঙ্গে যুক্ত ছিলেন মিতালী ঘোষাল রুদ্র। সিনেমার চিত্রগ্রহণ করেছেন গোপী ভগত। আর আবহসঙ্গীত ও গান তৈরির দায়িত্বে রয়েছেন রূপম ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews