1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কীর্তনখোলায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনায় যুবলীগ নেতা রাজীব আবদুল্লাহ গ্রেফতার ভোলা সদর থানা পুলিশের অভিযানে ১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ আটক ১ মেহেন্দিগঞ্জের হাজিরহাট সংলগ্ন পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ মেহেন্দিগঞ্জের কালিকাপুর থেকে ৮০ পিস ইয়াবাসহ ১ জন আটক পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা হাম উপসর্গে আরও ২ মৃত্যু ৬-১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

কীর্তনখোলায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৫০ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি // বরিশাল নগরীর কেডিসি এলাকায় বিএডিসির পল্টুন সংলগ্ন সার বোঝাই একটি কার্গো থেকে কীর্তনখোলা নদীতে পরে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশী চালিয়ে পল্টুনের নিচ থেকে লাশ উদ্ধার করে।

মৃত শ্রমিক মো. ফরিদ হোসেন (২৬) পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকার শাহ আলমের ছেলে। সে (ফরিদ) সার বোঝাই এমভি ম্যাক্সফালা কার্গোতে ২০ দিন পূর্বে শ্রমিক হিসেবে চাকরি নিয়েছিলো। কার্গোর মাষ্টার জাকির হোসেন জানিয়েছেন, মোংলার হারবাড়িয়া থেকে ইউরিয়া সার নিয়ে তারা কীর্তনখোলা নদীর নগরীর কেডিসি এলাকার বিএডিসির ঘাটে এসে পৌঁছান।

মঙ্গলবার সন্ধ্যার পর পল্টুনের উত্তর পাশ থেকে এক লোককে পানিতে পরে যেতে দেখে অন্যান্য শ্রমিকরা। কিছুক্ষন পর কার্গোর শ্রমিকরা ফরিদকে না পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন করেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ডুবুরি নিয়ে রাতে উদ্ধারে নেমে তল্লাশী চালিয়ে পল্টুনের নিচ থেকে ফরিদের লাশ উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, উদ্ধার করা ফরিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews