1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটায় বছরে হাজার কোটি টাকার জাল বিক্রি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

কুয়াকাটায় বছরে হাজার কোটি টাকার জাল বিক্রি

  • প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভরা মৌসুমে উপকূলীয় জেলা পটুয়াখালীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। এর সাথে পাল্লা দিয়ে বিক্রি বেড়েছে মাছধরা জালের। এ উপকূলে বছরে অনন্ত হাজার কোটি টাকার বৈধ জাল বিক্রি হচ্ছে। এতে রাজস্ব বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

বঙ্গোপসাগর কিংবা নদীতে চলছে মাছ শিকারের ভরা মৌসুম। আর জাল ফেললেই মিলছে মাছের রাজা ইলিশের পাশাপাশি রুপচাঁদা, টোনা ফিস, লইট্যা, বড় পোয়া, কোরাল, লাক্ষা, রিঠাসহ ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ। আর বাজারে এখন প্রতিদিন ৯০ লাখ থেকে কোটি টাকার মাছ বিক্রি হচ্ছে। আর মাছ শিকারের প্রধান উপকরণ হচ্ছে বৈধ জাল। মাছ শিকারের সময় অনেক সময় জাল কেটে দিতে হয় আবার ছিঁড়ে যায়।

কলাপাড়ার মহিপুর এলাকার জেলে রহিম আকন বলেন, সাগরের নোনা পানির কারণে প্রতি সিজনে তিনবার জাল পরিবর্তন করতে হয়। ছোট ট্রলারে ৮ মণ ও বড় ট্রলারে ২০ মণ জাল প্রয়োজন হয়। গলাচিপা এলাকার জেলে মামুন গাজী বলেন, সাগরে সব সময় বর্ষা মৌসুমে বেশি জাল প্রয়োজন হয়। এসময় মাছও ভালো পাওয়া যায়। কারণ জাল ছিঁড়ে যায় আবার জাল কেটে দিয়েও চলে আসতে হয়।

মৎস্য অবতারণকেন্দ্রে হাজারো মানুষ নতুন জাল বুনে জীবিকা নির্বাহ করেন। আর অনেকে মাছ ধরার পর সেই জাল সংস্কার করে জীবিকা নির্বাহ করে থাকেন। মহিপুর এলাকার জাল বুননী রাফিক বলেন, জেলায় জাল বোনার শত শত কারিগর রয়েছে। যারা শুধু জাল বুনে জীবিকা নির্বাহ করে। একই এলাকার জাল বুননী মনিরুল বলেন, সারা রাত ভরে সাগরে মাছ শিকার করেন তারা। সকালে কিনারায় বসে জাল মেরামত করার কাজ করেন। এতে সংসার চলে তাদের।

মহিপুর মুন্সিগঞ্জ স্টোরের স্বত্বাধিকারী মো. ইমন হাওলাদার বলেন, জেলায় জাল সুতা বিক্রি করার মতো প্রায় ৭০টি দোকান রয়েছে। এতে প্রতি বছর সিজনে হাজার কোটি টাকার জাল বিক্রি হয়। এতে সুতার জাল, জিরো জাল, লাল জাল, লম্বা জাল বেশি বিক্রি হয়। হাইডোচ প্রতিমণ ১৭০০০ টাকা, জিরো জাল ২২-২৩ হাজার টাকা মণও বিক্রি হচ্ছে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ভাসান জাল, লাল জাল বিক্রি হয়। এই জালগুলো বৈধ জাল। একটি জাল দুই বছর ব্যবহার করা যায়। এজন্য জেলায় জালের একটি বৃহৎ বাজার তৈরি হয়েছে। অনেকে আবার এখানে জাল তৈরি ও সেলাই করে জীবিকা নির্বাহ করেন। জাল বিক্রি করার ফলে রাজস্ব বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews