1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০

  • প্রকাশিত : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

ঢাকার কেরানীগঞ্জের কাওটাইল ঋষিপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা কাও টাইল এলাকার সঞ্জয় চক্রবর্তীর বাড়ির নিচতলায় একটি চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চারজন এবং বিস্ফোরণে পার্শ্ববর্তী দেয়ালধসে ছয়জন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- উমা রানী (৬০), তার মেয়ে বিনা চক্রবর্তী (৪০), ছেলে দেবা চক্রবর্তী (২৮) ও নাতি পিনাক চক্রবর্তী (১৫)। বাকিরা হলেন- প্রতিবেশী লিপি চক্রবর্তী (৩০), স্বপন রাজবংশী (৫৫),তারা রানী (৩৫), তাপশ (৩০), রাখি রানী (৩২) ও নিঝুম (২৯)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে সকাল সাড়ে ১০টায় চারজন এসেছেন। এদের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ। দগ্ধদের মধ্যে সবার অবস্থাই আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, বিনার শরীরের ৮৫ শতাংশ, উমার ৯৫ শতাংশ, পিনাকের ২৪ শতাংশ ও দেবার ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। অপরদিকে একই ঘটনায় লিপি চক্রবর্তী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

উমার ছেলে সঞ্জয় চক্রবর্তী জানান, সকালে রান্নাঘরে চুলা ধরানোর সময়ে বিস্ফোরণে আগুনের এই ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা সবার দগ্ধ হয়েছেন। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে লিপি চক্রবর্তী বিস্ফোরণে সামান্য আহত হন।

উমা রানীর আরেক নাতনি জ্যোতি দাস জানান, চারতলা বাড়িটির নিচতলায় থাকেন উমা রানী এবং তার ছেলে ও মেয়ের পরিবার। সকালে উমা রানী রান্নার জন্য রান্নাঘরে যান। সেখানে গিয়ে দেয়াশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। আর বাসার দেয়াল কিছু অংশ ভেঙে পড়ে। এতে ১০ জন দগ্ধ হন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews