1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কোহলি কে, নাম শুনে চিনতেই পারলেন না রোনালদো! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

কোহলি কে, নাম শুনে চিনতেই পারলেন না রোনালদো!

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৫১ 0 বার সংবাদি দেখেছে
32
স্পোর্টস ডেস্ক // এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার কে? প্রায় সবাই বলবে বিরাট কোহলির নাম। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল জনপ্রিয় এই ভারতীয় ক্রিকেটার। কিন্তু এমনও অনেক দেশ ও বৈশ্বিক তারকা রয়েছেন, যারা কোহলিকে চেনন না! যেমনটি দেখা গেল ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর ক্ষেত্রেও। কোহলির নাম শুনে চিনতেই পারলেন না ফেনোমেনন। সম্প্রতি এক ইউটিউবারের প্রশ্নের উত্তরে এমনটি দেখা গেল।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলিতে ক্রিকেট এখনো সেভাবে জনপ্রিয় নয়। তবে পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য কোহলিকে চেনেন। কোহলিও রোনালদোকে সমীহ করেন। তবে রোনালদো নাজারিও দে লিমা, যিনি পরিচিত ‘বড় রোনালদো’ নামে, তিনি কোহলিকে চিনতে পারলেন না।

জনপ্রিয় ইউটিউবার ‘স্পিড’ সম্প্রতি রোনালদোর সঙ্গে দেখা করেছিলেন। তিনি ব্রাজিল তারকাকে প্রশ্ন করেন, ‘আপনি বিরাট কোহলিকে চেনেন?’ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি উত্তর দেন, ‘কে?’ স্পিড বলেন, ‘ভারতের বিরাট কোহলি।’ রোনালদোর উত্তর, ‘না।’

পরে বিস্ময় প্রকাশ করে স্পিড বলেন, ‘আপনি বিরাট কোহলিকে চেনেন না!’ জবাবে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রোনালদো বলেন, ‘ও কে? কোনো খেলোয়াড় নাকি?’ উত্তর দিয়ে স্পিড বলেন, ‘ও একজন ক্রিকেট খেলোয়াড়।’ তার পরে রোনালদো বলেন, ‘সে এখানে সে রকম জনপ্রিয় নয়। তাই হয়তো চিনি না।’ স্পিড বলেন, ‘হ্যাঁ সেটা হতে পারে। কিন্তু ও সেরা ক্রিকেটার। অনেকটা বাবর আজমের মতো। আপনি কখনো কোহলিকে দেখেননি?’ রোনালদোর উত্তর, ‘না। কখনো দেখিনি।’

এই ঘটনায় অবশ্য কোহলির ভক্তরা অবাক। তাদের দাবি, কোহলিকে যেখানে গোটা বিশ্ব চেনে, সেখানে রোনালদোর মতো এত জনপ্রিয় একজন ফুটবলারের কাছে কীভাবে তিনি অচেনা?

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews