1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গণতন্ত্রের উত্তরণে বাধা দিতে ভয়ংকর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

গণতন্ত্রের উত্তরণে বাধা দিতে ভয়ংকর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ 0 বার সংবাদি দেখেছে
96

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি মহল ‘ভয়ংকরভাবে চক্রান্ত’ করছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘শঙ্কা নিয়েই’ ১১৯ আসনে প্রার্থী ঘোষণা করল এনডিএফ

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন একটা ট্রাজিশন পিরিয়ডে আছে। একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসন, যে শাসন আমাদের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট আমাদের দেশকে আমাদের জাতিকে সঠিক পথ এগিয়ে নিয়ে যাবে এ প্রত্যাশা আমরা সবাই করছি।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি, মহল তারা এই ট্রাজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে।’

ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদি নিয়ে তিনি বলেন, ‘আমি আজকে আবারো এই চক্রান্তের ফলে নিহত শহীদ হয়ে যাওয়া ওসমান বিন হাদির আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরম করুনাময় আল্লাহ তালার কাছে এই দোয়া চাইছি যে, আল্লাহতালা তাকে যেন বেহেশতে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যান।’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, শতবর্ষী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাছে চারটি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি।

যে চারটি আসনে সমঝোতা হয়েছে, সেগুলোতে উলামায়ে ইসলামের প্রার্থী হচ্ছেন— নীলফামারী-১ আসনে দলের মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে দলের সভাপতি উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবীব।

নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমি ধন্যবাদ জানাই যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা তাদের কথা রেখেছেন যে, ২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটাই করছেন। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা এই পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরও কার্যকরী ভূমিকা পালন করা দরকার এবং এই বিষয়গুলোতে তাদের ফোকাস আরও বেশি দেবেন এবং তারা আরও ভালোভাবে নির্বাচন যেন অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয় সেই বিষয়গুলো দিকে লক্ষ্য রাখবেন এটা আমরা আশা করি।

তিনি বলেন, শরিকদের সঙ্গে ভালোবাসা আরও গভীর হয়েছে।

মির্জা ফখরুল বলেন, শরিকদের সাথে আমাদের সমঝোতা শেষ হয়ে গেছে। শরিকদের সাথে আমাদের ভালোবাসা আরও গভীর হয়েছে। এ বিষয়ে আপনারা যথাসময় জানতে পারবেন, যথাসময় তা ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মো. মনজুরুল ইসলাম আফেন্দী, সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা আল হাবীব, মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, মাওলানা শেখ মজিবুর রহমান , মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews