1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গনমানুষের হৃদয়ে নগরীর ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আল জায়েদ খান রছি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

গনমানুষের হৃদয়ে নগরীর ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আল জায়েদ খান রছি

  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সকল গনমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ’’বার বার নির্বাচিত কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র মরহুম আলহাজ্ব মোঃ মোশারেফ আলী খান বাদশা এর’ জেষ্ঠপুত্র মোঃ আল জায়েদ খান (রছি)’’।

 

স্থানীয় সুত্রে জানা গেছে ১৬নং ওয়ার্ড বাসীর সেবা করার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। ব্যাক্তিগত প্রচার-প্রচারনায় নির্বাচনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে পিছনে ফেলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন তিনি।

 

জনগণকেও এলাকার উন্নয়নের জন্য দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। বিভিন্ন সামাজিক কাজেও সময় দিচ্ছেন। পাশাপাশি সাজিয়েছেন পুরো নির্বাচনী এলাকা। এলাকায় নিজের ব্যক্তি ইমেজে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এর বাইরেও তার আলাদা পরিচয় রয়েছে জনগনের মাঝেও তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। জানা যায়, বিগত সময় গুলোতে অত্র এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সবসময় অংশগ্রহন করেন। মানুষের জন্য কিছু করার মানসিকতা তার আছে।

 

বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। তিনি নিজ সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছেন। সব সময় সবার বিপদে আপদে তাকে পাওয়া যায় এমনটাই জানান স্থানীয় লোকজন। সাংবাদিকদের সাথে আলাপকালে মোঃ আল জায়েদ খান (রছি) জানান, ছোট বেলা থেকে সকল পেশাজীবী সহ অসহায়-দুস্থ মানুষের খোঁজ খবর নিতাম তারই ধারাবাহিকতায় তাদের ইচ্ছাতে এমন সিদ্ধান্ত। বাবার মত সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। আগামী ১২ জুনের নির্বাচনে ভোটারদের রায়ে বিজয়ী হতে পারলে ১৬নং ওয়ার্ডবাসীর উন্নয়নে কাজ করবো।

 

 

‘ইনশাআল্লাহ’ মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আমি অবশ্যই বিজয়ী হবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews