1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজায় আরও ৬০ ফিলিস্তিনিকে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

গাজায় আরও ৬০ ফিলিস্তিনিকে হত্যা

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১০৮ 0 বার সংবাদি দেখেছে
40
আন্তর্জাতিক ডেস্ক // গাজায় হামলা চালিয়ে আরও ৬০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে চালানো হামলায় তারা নিহত হন। গাজাজুড়ে অব্যাহত হামলা চালানোর কারণে হতাহতের সংখ্যা বেড়েই চলছে।

১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালানো শুরু করে দখলদার বাহিনী। তারপর থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ হাজার ২০৭ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত মোট ৫১ হাজার ৩৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১৭ হাজার ২৪৮ জন।

যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি। কারণ ধ্বংস্তূপের নিচে যারা চাপা পড়েছেন তাদেরও নিহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এদিকে ইসরায়েলের ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা গাজায় খাদ্য ও ত্রাণ ডিপোতে বোমা হামলার প্রয়োজনীয়তার বিষয়ে তার ‌‘স্পষ্ট অবস্থান’কে সমর্থন করেছে। এর অর্থ দাঁড়ায় গাজায় হামলা আরও জোরদার হতে পারে।

এর আগে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলিসহ উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধাগ্রস্ত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews