1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে রাতের আগুনে পুড়ল গোয়ালঘর, গাভীন গরু-ছাগলসহ ৩০ হাঁসের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে রাতের আগুনে পুড়ল গোয়ালঘর, গাভীন গরু-ছাগলসহ ৩০ হাঁসের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // গভীর রাতে হঠাৎ আগুন। মুহূর্তেই লেলিহান শিখায় পুড়তে থাকে গোয়ালঘর। প্রাণ বাঁচাতে ছুটে আসেন স্থানীয়রা, শুরু হয় আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছে একটি গাভীন গরু, দুটি ছাগল ও ৩০টি বেলজিয়ান হাঁস। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার কটক স্থল এলাকার কেরামত মাঝির গোয়ালঘরে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে প্রথমে বিষয়টি দেখতে পান কেরামত মাঝির ভাইয়ের ছেলে অপু। আগুনের ভয়াবহতা দেখে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনের ভয়াল ছোবলে গোয়ালঘরের একটি গাভীন গরু, দুটি ছাগল ও ৩০টি বেলজিয়ান হাঁস পুড়ে মারা যায়। ঘটনার পর গোয়ালঘরজুড়ে নেমে আসে এক হৃদয়বিদারক পরিবেশ। চোখের সামনে আগুনে পুড়ে প্রিয় গৃহপালিত প্রাণীগুলো হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন মালিক কেরামত মাঝি। বিশেষ করে গাভীন গরুটি হারানোর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। অগ্নিকাণ্ডের খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews