1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের যৌথ উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে শুরু হওয়া এ অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ দুই শতাধিক কর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নেন। তারা হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

অভিযানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য তারিকুল ইসলাম কাফি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান আকবর, উপজেলা মহিলা নেত্রী তানিয়া মাহমুদ, যুবদল নেতা মো. হুমায়ুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আলামিন মোল্লা, জুলাই ছাত্রনেতা মো. গোলাম মোর্শেদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজকরা জানান, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখার পাশাপাশি রোগী ও স্বজনদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ। ভবিষ্যতেও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews