1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চীন সীমান্তে ৫ ভারতীয় সেনা নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চীন সীমান্তে ৫ ভারতীয় সেনা নিহত

  • প্রকাশিত : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ভারতের লাদাখে চীন সীমান্তবর্তী নিওমা-চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত ১টার দিকে তাদের বহনকারী টি-৭২ ট্যাঙ্ক নদীতে ডুবে গেলে তারা মারা যান।

এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের লেহের দৌলত বেগ অলদি এলাকায় রাতে সেনা মহড়ার সময় বোধি নামের একটি নদী পার হওয়ার সময় দুর্ঘটনায় ওই পাঁচ সেনা মারা যান। তারা একটি ট্যাঙ্কের ভেতর ছিলেন।

নদীর পানি বেড়ে যাওয়ায় তাদের ট্যাঙ্ক ডুবে যায়। নিহত সেনারা প্রশিক্ষণে ছিলেন। এ ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিরক্ষা কর্মকর্তারা এএনআইকে বলেছেন, ঘটনার সময় ট্যাঙ্কের ভেতরে একজন জেসিও এবং ৪ জন জওয়ানসহ পাঁচজন সৈন্য ছিল। নিহত একজনের সন্ধান মিলেছে, বাকিদের খোঁজে অনুসন্ধান চলছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাঁচ সেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত বছর লেহ জেলার কিয়ারির কাছে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে একজন জেসিওসহ ৯ জন ভারতীয় সেনা প্রাণ হারায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews