1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চোরাই চিনিসহ ছাত্রলীগ নেতা আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চোরাই চিনিসহ ছাত্রলীগ নেতা আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ময়মনসিংহের ধোবাউড়ায় আল আমিন ফকির নামে এক ছাত্রলীগ নেতার গোডাউন থেকে চোরাই পথে আসা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।এ সময় আল আমিন ফকিরসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটক আল আমিন উপজেলা ছাত্রলীগের এক নম্বর যুগ্ম আহ্বায়ক।আটককৃত অন্যরা হলেন- গোয়াতলা বাজারের মৃত সিদ্দিকের ছেলে আসাদুল বেপারি (৩২) ও গোবিন্দপুর মোড়লপাড়ার জামাল মিয়ার ছেলে রাসেল মিয়া (২১)।

এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান বলেন, চোরাই পথে আসা ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করাসহ আসামিদের বিরুদ্ধে ধোবাউড়া থানা মামলা হয়েছে। এ ব্যাপারে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews