1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জয়ে ফিরল ব্রাজিল, পয়েন্ট হারাল আর্জেন্টিনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

জয়ে ফিরল ব্রাজিল, পয়েন্ট হারাল আর্জেন্টিনা

  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে আগের ম্যাচে ৬-০ গোলে উড়িয়ে গিয়েছিল ব্রাজিল। তবে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ পরেই সেই ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে সেলেকাওরা। কিন্তু সেই আর্জেন্টিনা এবার কলম্বিয়ার বিপক্ষে ড্র করেছে।

বলিভিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। তবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনোরকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

যদিও পয়েন্ট হারালেও ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৪। আর সমান ম্যাচে ১ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। ১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে ইকুয়েডর। ব্রাজিলের ঋণাত্মক ৫ গোল ব্যবধানের বিপরীতে ইকুয়েডরের গোল ব্যবধান ‍+১।

অন্যদিকে এক ম্যাচের একটিতে ড্র করে চারে আছে কলম্বিয়া এবং দুই ম্যাচের দুটিতে হেরে তলানিতে বলিভিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews