1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জামিনে বেরিয়ে নারীদের গণধোলাইয়ে শিশু হত্যা মামলার আসামি নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

জামিনে বেরিয়ে নারীদের গণধোলাইয়ে শিশু হত্যা মামলার আসামি নিহত

  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // জেল থেকে জামিনে বেরিয়ে এসেও জনতার হাত থেকে বাঁচতে পারলেন না এক শিশু হত্যার মূল আসামি সিরিকুল ইসলাম (৫১)। শনিবার রাতে তাকে পিটিয়ে হত্যা করেছেন নারীরা। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের বালুখোলা গ্রামে। তিনি ওই গ্রামের মজিবর রহমানের ছেলে।

গ্রামবাসী জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মনোহরপুর ঘোড়াবান্দা চৌরাস্তা বাজারের মুকুলের হোটেলে বালুখোলা গ্রামের শিশু বায়োজিত হত্যা মামলার অন্যতম আসামি সিরিকুল ইসলাম অবস্থান করছিলেন। খবর পেয়ে বালুখোলা গ্রামের অনেক নারী ঘোরাবান্দা চৌরাস্তা বাজারে উপস্থিত হয়ে ওই হোটেল থেকে সিরিকুল ইসলামকে টেনেহিঁচড়ে বের করে তাকে এলোপাতাড়ি কিল-ঘুসি লাথি মেরে ফেলে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ সিরিকুল ইসলামকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে প্রেরণ করে এবং উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করে।

উল্লেখ্য, চলতি বছর জমিসংক্রান্ত ঘটনার জের ধরে শিশু বায়োজিতকে প্রথমে অপহরণ ও পরে শ্বাসরোধে হত্যা করা হয়। এই মামলার অন্যতম আসামি সিরিকুল ইসলাম। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে ঢোলভাঙ্গায় বসবাস করছিলেন। ঢোলভাঙ্গায় তার সম্পদ বিক্রি করে আবারও বালুখোলা গ্রামের বাড়িতে বসতি গড়তে বিভিন্নভাবে চেষ্টা করে আসছিলেন।

তিনি একটি হোটেলে বসেছিলেন। তার উপস্থিতি টেড় পেয়ে নিহতের স্বজনরা এবং গ্রামবাসীসহ উত্তেজিত নারীরা তার ওপরে হামলা চালায়। পলাশবাড়ী থানা ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews