1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জীবন্ত কিংবদন্তি ড. ইউনূস আমাদের অহংকার: জি এম কাদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

জীবন্ত কিংবদন্তি ড. ইউনূস আমাদের অহংকার: জি এম কাদের

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৩৯ 0 বার সংবাদি দেখেছে
43
নিজস্ব প্রতিবেদক // অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের আজ বুধবার এক বিবৃতিতে অধ্যাপক ড. ইউনূসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে ড. ইউনূসের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘জীবন্ত কিংবদন্তি ড. ইউনূস আমাদের অহংকার। ড. ইউনূস ক্ষুধা ও দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার যে ধারনা প্রবর্তন করেছেন তা সারা বিশ্বের সামনে এক অনন্য মডেল। বিশ্ববাসীর কল্যাণে ড. ইউনূসের প্রতিটি কর্মকাণ্ড ঈর্ষাণীয় সাফল্য পেয়েছে।’

গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ড. মোহাম্মদ ইউনূসের বিকল্প হয় না। ড. ইউনূসের নেতৃত্বকে সহায়তা দিতে জাতীয় পার্টি প্রস্তুত। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ড. ইউনূস সফল হবেন । তার নেতৃত্বেই ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews