1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে বিএনপি নেতার বাসায় হামলা-ভাঙচুর, ১৮ নেতাকর্মী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে অবরোধ একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন কাজিরহাটে যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬

ঝালকাঠিতে বিএনপি নেতার বাসায় হামলা-ভাঙচুর, ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠিতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। রবিবার সকালে জেলা বিএনপির সদস্যসচিব এডভোকেট শাহাদাত হোসেনেরর নেতৃত্বে এ মিছিলটি বের হয়। মিছিল শেষ করে যে যার অবস্থানে চলে যায়। খবর পেয়ে যুবলীগের নেতাকর্মীরা সদস্যসচিবের বাসায় হামলা করে। ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালানো হয়। এসময় জেলা বিএনপি সদস্যসচিবের বাসা থেকে তিনজনকে আটক করে পুলিশ।

এছাড়াও রাতে পুলিশের বিশেষ অভিযানে ৪উপজেলার আরও ১৫জনকে আটক করেছে পুলিশ। তবে শহরে হরতালের কোন প্রভাব পড়েনি। দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে বাস এবং অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকে মহাসড়কে বরিশাল র‌্যাব-৮ এর একাধিক টিম টহল জোরদার করেছে। জেলা শহরসহ অন্যান্য শহর ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্কাবস্থায় মোতায়েন রয়েছে।

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও প্রচারের দায়িত্বে এডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, সকালে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেনের নির্দেশনায় সদস্যসচিব এডভোকেট শাহাদাত হোসেনের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমতলা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে যে যার মতো চলে যায়।

খবর পেয়ে জেলা যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে মহিলা কলেজের সামনে জেলা বিএনপি সদস্যসচিবের বাসায় হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এসময় জেলা বিএনপি সদস্য সচিবের বাসা থেকে তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন, বিএনপি পন্থি আইনজীবী তুষার, প্রচার সেল কর্মী আরিফ। এছাড়াও জেলার ৪উপজেলা থেকে রাতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ভাঙচুরের বষয়টি অস্বীকার করে জানান, হরতালের নামে নৈরাজ্য, আইনশৃঙ্খলার অবনতি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হরতাল বিরোধী মহড়া দিয়েছি। বিএনপির নিজেদের মধ্যে দলীয় গ্রুপিংয়ের কারণে অপরপক্ষ হামলা ভাঙচুর করতে পারে। ভাঙচুরের বিষয়ে আমরা কিছুই জানি না।

সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, বিএনপির ৩জনকে সকালে আটক করা হয়েছে। তাদের নামে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews