1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮২ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় দুপুর সোয়া দুইটায় ম্যাচটি শুরু হবে।

এ ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছে আফিফ হোসেন। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডেতে খেলেছেন তিনি।

অন্যদিকে পাকিস্তান জাতীয় দলে ওয়ানডেতে চারজনের অভিষেক ঘটছে এ ম্যাচে। অভিষিক্ত এই চার ক্রিকেটার হলেন—সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন ও আবদুল সামাদ।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, নাজমুল হাসান, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও আবরার আহমেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews