1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে কাঁপছে ইংল্যান্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে কাঁপছে ইংল্যান্ড

  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৫৮ 0 বার সংবাদি দেখেছে

সিরিজ জয়ের মিশন। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে টসভাগ্যটা বাংলাদেশের পক্ষেই ছিল। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে নামিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

শুরুটা খারাপ হয়নি। ৮ বলে ৫ রান করা ডেভিড মালান ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের শিকার হন। ক্যাচ নেন হাসান মাহমুদ। এরপর ফিল সল্ট চালিয়ে খেলছিলেন। ৬ ওভারের পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫০ রান তুলে নেয় ইংল্যান্ড।

 

তবে পাওয়ার প্লে শেষ হতেই আঘাত হানেন সাকিব। ফিরিয়ে দেন ভয়ংকর হতে চাওয়া সল্টকে (১৯ বলে ২৫)। ঘূর্ণি বলে সাকিব নিজেই নেন ফিরতি ক্যাচ।

এরপর ইংলিশ অধিনায়ক জস বাটলারকে উইকেটে দাঁড়াতেই দেননি হাসান মাহমুদ। চোখ ধাঁধানো এক ইয়র্কারে তার স্টাম্প ভেঙে দেন টাইগার পেসার।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৫৫ রান। মঈন আলি ১৪ রানে অপরাজিত আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews