1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টিয়ারগ্যাস আক্রান্তে আহত সাংবাদিক রফিকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

টিয়ারগ্যাস আক্রান্তে আহত সাংবাদিক রফিকের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২১৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর সেগুনবাগিচায় পুুলিশের টিয়ারগ্যাসে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ অক্টোবর) দুপুরে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, শনিবার দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশায় জাতীয় প্রেসক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচার জাতীয় রাজস্ব বোর্ডের পুরোনো ভবনের কাছে পুলিশের টিয়ারগ্যাসের কবলে পড়েন তিনি। এ সময় তিনি রিকশা উল্টে পড়ে গুরুতর আহত হন।

বারডেম হাসপাতালের চিকিৎসকরা সাংবাদিকদের জানান, রফিক ভূঁইয়ার মাথায় মারাত্মক আঘাত লাগে। এতে তার ব্যাপক রক্তক্ষরণ হয়েছে।

জানা গেছে, প্রবীণ সাংবাদিক রফিক ভূঁইয়া সাংবাদিকতা শুরু করেন চট্টগ্রাম থেকে। সেখানে দৈনিক সমাচারের প্রতিনিধি ছিলেন। এরপর ঢাকায় এসেও বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। নিজেও একাধিক সংবাদপত্র প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন কানাডা প্রবাসী থাকাকালীন সেখানেও সংবাদপত্র প্রকাশ করেন।

ডিইউজে ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী ও সিনিয়র সদস্য ছিলেন। তার মরদেহ হিমঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত দুই ছেলে দেশে আসার পথে রয়েছেন। তারা ফেরার পর দাফন করা হবে।

রফিক ভূঁইয়ার জন্ম ফেনীর দাগনভূঁইয়ায় ১৯৫১ সালে। দুটি সংসারে ছেলেমেয়ে ছাড়াও অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। রফিক ভূঁইয়ার মৃত্যুতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও নেতারা শোক জানিয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews