1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডিবির কার্যালয়ে তাপস-অপু বিশ্বাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ডিবির কার্যালয়ে তাপস-অপু বিশ্বাস

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // তাপস-মুন্নীর জীবনে বুবলীকে জড়িয়ে নানা গুঞ্জনের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মূলত অপু বিশ্বাসের একটি পোস্টেই তাপসের সঙ্গে বুবলীর সম্পর্কের গুঞ্জন চাউর হয়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ে আসেন তারা।

বর্তমানে কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে আলোচনা চলছে তাদের মধ্যে।

ডিবি সূত্রে জানা যায়, দুজনের মধ্যে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সমাধানের জন্য ডিবি কার্যালয়ে এসেছেন কৌশিক ও অপু বিশ্বাস।

গান বাংলা টিভির জনসংযোগ কর্মকর্তা রুদ্র হক জানান, গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের অভিযোগের প্রেক্ষিতে ডিবি কার্যালয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জরুরি তলব করা হয়েছে। গত রোববার (১৭ ডিসেম্বর) তাপস এই অভিযোগ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews