1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডিসি-এসপিদের কাছে সুষ্ঠু ভোট উপহার চায় ইসি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ডিসি-এসপিদের কাছে সুষ্ঠু ভোট উপহার চায় ইসি

  • প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) কাছে সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার চাইলেন নির্বাচন কমিশনাররা। শনিবার (১৪ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তারা এমন কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, এবারই প্রথম প্রশিক্ষণ হচ্ছে। আগে শুধু বিভাগীয় পর্যায়ে ব্রিফিং দেওয়া হতো। অনেকেই হয়তো রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনের সুযোগ পাননি, তাই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রত্যেককেই স্ব স্ব ক্ষেত্রে দক্ষ। একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়, এজন্য আপনারা সহযোগিতা করবেন। কেননা আমরা শুধু আমাদের দেখছি না, বহির্বিশ্বও দেখছে।

তিনি আরও বলেন, প্রত্যেকেরই শপথ নিয়ে নামতে হবে, যে আমি আমার দায়িত্বটা সুষ্ঠু সুন্দরভাবে পালন করব। সেক্ষেত্রে হয়তো বাধা আসতে পারে, তা অতিক্রম করার জন্য ডিসি, এসপিদের স্ব স্ব উদ্যোগে সমাধান করতে হবে। নভেম্বরের কোনো একসময় তফসিল হবে। আশা করি আপনারা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবেন।

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, আপনারাই আমাদের প্রতিনিধিত্ব করবেন। আমি বিশ্বাস করি, আপনাদের পটেনশিয়ালিটি আনলিমিটেড। আমাদের অধীনে হাজারের বেশি নির্বাচনে আপনারা নিরপেক্ষভাবে যে সাপোর্ট দিয়ে গেছেন, সংসদ নির্বাচনেও তা আপনারা অব্যাহত রাখবেন।

তিনি বলেন, অতীতের আলোচনা-সমালোচনা নিয়ে আমি ভাবি না। কারণ অতীত পরিবর্তন করতে পারব না। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা এমন উদাহরণ সৃষ্টি করব, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা অনুকরণীয় হয়ে থাকবে।

কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, ইটিআই মহাপরিচালকসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ৩২ জেলার ডিসি-এসপি, চার বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদিনের আবাসিক এই প্রশিক্ষণ কর্মসূচিতে ১১৭ জন মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইসি কর্মকর্তা অংশ নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews