1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকায় কর্মস্থলে ফেরার পথে লঞ্চ থেকে নদীতে পড়ে যাত্রী নিখোঁজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঢাকায় কর্মস্থলে ফেরার পথে লঞ্চ থেকে নদীতে পড়ে যাত্রী নিখোঁজ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১৬ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালীর বাউফলে ঢাকায় কর্মস্থলে ফেরার সময় লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে কালাম মৃধা (৫২) নামে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তিনি নদীতে পড়ে যান বলে নিশ্চিত করেছেন তার ছেলে তাউসিফ মৃধা।

পটুয়াখালীর বাউফলে লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ কালাম মৃধা। ছবি: সময় সংবাদ

নিখোঁজ কালাম মৃধা বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি বাসিন্দা। তিনি চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ড্রামে রঙ প্রিন্টের কাজ করতেন।


এ বিষয়ে চাঁদপুর সদর নৌ-পুলিশের ওসি একেএমএস ইকবাল বলেন, ‘নিখোঁজ কালাম মৃধা কালাইয়া লঞ্চঘাট থেকে বিকেল ৪টায় ছেড়ে আসা ঈগল-৫ নামে দ্বীতল লঞ্চে ঢাকায় ফিরছিলেন। অতিরিক্ত যাত্রী থাকায় তিনি লঞ্চের রেলিংয়ের ওপরে বসা ছিলেন।

 

রাত সাড়ে ১১টার দিকে লঞ্চটি হরিণাসংলগ্ন হাইমচরের নয়ারহাট এলাকায় পৌঁছালে তিনি অসাবধানতার কারণে নদীতে পড়ে যান।

তবে ধারণা করা হচ্ছে, ঘুমের তন্দ্রায় থাকার কারণে তিনি এ দুর্ঘটনায় পড়েছেন। রাতেই কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা তাকে উদ্ধার অভিযানে নেমেছেন। নিখোঁজকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews