1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে জিয়ার শাহাদাৎবার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা। ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং চলমান, চরম ভোগান্তিতে জনজীবন! নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে বিষের মহোৎসব বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপি সমর্থিত দিপু, সম্পাদক জামায়াত সমর্থিত জালাল ইউনিয়নে দেড় কিলোমিটার সড়ক নির্মাণে বদলে গেছে জনজীবন ৩৪ বছর বয়সেও উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

উজিরপুরে জিয়ার শাহাদাৎবার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯৯ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া, মোনাজাত এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার গুঠিয়া কমপ্লেক্সের বাইতুল আমান ভিউ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মুক্তিযুদ্ধে তার অবদান এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকার ওপর আলোচনা করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. দুলাল হোসেন, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া, উজিরপুর পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া উজিরপুর ও বানারীপাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন। দোয়া পরিচালনা করেন মাওলানা সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও দেশের মানুষের মাঝে প্রেরণার উৎস। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজকদের দাবি, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকরা অনুষ্ঠানে যোগ দিতে আসেন, ফলে পুরো অনুষ্ঠানস্থল জনসমাগমে মুখর হয়ে ওঠে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews