1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ 0 বার সংবাদি দেখেছে
107
অনলাইন ডেস্ক // ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ তথ্য জানান ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী। তিনি ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর।

ইউনুচ আলী বলেন, ‘ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে এদিন মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।’

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত আসনটি থেকে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্তত এক ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন থেকে এদিন এখন পর্যন্ত ২১ জন মনোনয়নপত্র নিয়েছে।

এখন পর্যন্ত ঢাকা–১৫ আসনে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা হলেন—ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল (সিপিবি), মো. তানজিল ইসলাম, খান শোয়েব আমান উল্লাহ, মো. শফিকুল ইসলাম খান (বিএনপি), আলমগীর ফেরদৌস (এনসিপি), এস এম ফজলুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ কে এম শফিকুল ইসলাম (গণফোরাম) এবং মো. শফিকুর রহমান (জামায়াতে ইসলামী)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews