1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকা-১৯ আসন: মনোনয়ন না পেয়ে মুরাদ-সাইফুলের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে অবরোধ একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন কাজিরহাটে যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬

ঢাকা-১৯ আসন: মনোনয়ন না পেয়ে মুরাদ-সাইফুলের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি (ঢাকা) // দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এই দুই নেতা।

রবিবার বিকেলে ২৯৮ আসনে দল মনোনীত প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে দেখা যায় ঢাকা-১৯ আসনে নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এই ঘোষণার পরপরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন মুরাদ ও সাইফুল ইসলাম।

এ বিষয়ে তালুকদার মো. তৌহিদ জং মুরাদ বলেন, ‘আমার কর্মী-সমর্থকরা আশায় ছিলেন। তারা বলছেন নির্বাচন করতে। যেহেতু নির্বাচন করলে দলের কোনো বাধা নেই, তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ত্যাগ করেন সাইফুল ইসলাম। তবে তিনিও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সাইফুল বলেন, ‘নেত্রী বলে দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে দলের কোনো বাধা নেই। তাই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রসঙ্গত, এবার ঢাকার ২০টি আসনে নৌকার টিকিট পেয়েছেন- সালমান এফ রহমান, সাবের হোসেন চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কামরুল ইসলাম, নসরুল হামিদ বিপু, সানজিদা খানম, হারুনুর রশিদ মুন্না, সাঈদ খোকন, মো. আলী আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, হাজী সেলিমের ছেলে মো. সোলায়মান সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ওকাকিল উদ্দিন, ফেরদৌস আহমেদ, ইলিয়াস মোল্লা, ডা. এনামুর রহমান, বেনজির আহমেদ এবং হাবিব আহসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews