1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম, আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ, লুৎফর রহমানের ছেলে মো. রানা, শেখ ইরশাদের ছেলে মো. রাজু এবং দোহার উপজেলার দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া। তারা সবাই সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে একই কোম্পানিতে কর্মরত ছিলেন। নিহতদের মধ্যে চারজনই জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার বলেন, রোববার সকালে গাড়িতে করে কর্মস্থলে কর্মস্থলে যাওয়ার পথে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে বিস্ফোরিত হয়। এতে ওই পাঁচজনের মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews