1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে আকস্মিক পরিদর্শনে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নড়াইলে আকস্মিক পরিদর্শনে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

  • প্রকাশিত : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে আকস্মিক পরিদর্শনে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) নড়াইল জেলা আকস্মিক পরিদর্শন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৬ আগস্ট) ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) নড়াইল জেলা আকস্মিক পরিদর্শন করেছেন। বাংলাদেশ পুলিশের অন্যতম আইকন সম্মানিত অতিরিক্ত আইজিপি এ উপলক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে পোঁছালে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।
 জেলা পুলিশের একটি চৌকস টিম অ্যাডিশনাল আইজিপিকে সালাম প্রদর্শন করেন। সালাম গ্রহণ শেষে তিনি পুলিশ সুপার ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন সম্মানিত অ্যাডিশনাল আইজিপিকে এস এম সুলতানের একটি চিত্রশিল্প সম্মাননা স্মারক হিসেবে উপহার দেন। পাশাপাশি সম্মানিত অ্যাডিশনাল আইজিপি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া’কে নেতা মোদের শেখ মুজিব” বইটি  উপহার দেন।
এ সময় নড়াইল জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews