1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি সাজাপ্রাপ্ত সহ আসামি গ্রেপ্তার ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি  সাজাপ্রাপ্ত সহ আসামি গ্রেপ্তার ৪

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে ৩ জন মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, নড়াইলের কালিয়া থানার অফিসার ইনচার্জ তাসমীম আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ কালিয়া উপজেলার বৈদ্যবাটী গ্রাম থেকে আলী আকবর বিশ্বাস (৪০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। সে অত্র উপজেলার নড়াগাতি থানাধীন খাসিয়াল গ্রামের মৃত ছমির উদ্দিন বিশ্বাসের ছেলে। পৃথক অপর এক অভিযানে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর দিক-নির্দেশনায় নলদী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান সঙ্গীয় এএসআই দীন ইসলাম ও ফোর্সসহ লোহাগড়া উপজেলার মিঠাপুর থেকে অত্র গ্রামের দুই মাদক কারবারি দাউদ শেখ(৫৮) ও জিন্নাত খান (৪০) কে আটক করে। এ সময় তাদের প্রত্যেকের নিকট থেকে ৫০ গ্রাম করে মোট ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি বারিক মোল্যাকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ। সে কালিয়া উপজেলার বুইবাক গ্রামের মৃত শুকুর মোল্যার ছেলে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় নড়াইল গড়তে ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews