1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে বিএনপির সাধারণ সম্পাদক সহ ১১ নেতাকর্মী গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নড়াইলে বিএনপির সাধারণ সম্পাদক সহ ১১ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ ১১ নেতাকর্মীকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে সাড়ে ১১ টার দিক ফরিদপুরের আলফাডাঙ্গা থানার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রাম থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ ১০ জন নেতাকর্মী এবং নড়াইল সদরের বাশগ্রাম এলাকা থেকে ওই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব প্রিন্স মোল্লা সহ মোট ১১ জন বিএনপি নেতাকর্মীকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
তারা হলেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম (৪৯), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু (৩৬), লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহামুদ আলম (৪৮),জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান (২৮), জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম (৪৫), ইতনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ পলাশ আলী (৪৫), ইতনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আরমান শেখ (৩০), জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিরন মৃধা (৩০), মল্লিকপুর ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি খিজির আহম্মেদ (৫৮), ইতনা ইউনিয়নের ওয়ার্ড যুব দলের সভাপতি মাসুম শেখ(৩০) এবং বাশগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব প্রিন্স মোল্লা (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির ডাকা টানা ৩ দিনের অবরোধ শেষে নড়াইল জেলার সীমান্তবর্তী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা এলাকায় বৃহস্পতিবার রাতে নড়াইল জেলা বিএনপির একদল নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছিলেন। আলফাডাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে লক্ষ্য করে কক্টেল বোমা নিক্ষেপ করে তারা। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে নড়াইল জেলার ১০ জনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যান। পরবর্তীতে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুইটি কক্টেলের আলামত উদ্ধার করার পাশাপাশি ৫ টি মোটরসাইকেল জব্দ করে  নাশকতার অভিযোগ এনে মামলা রজু করে ফরিদপুর আদালতে হাজির করেন।
অন্যদিকে নড়াইল সদর থানার নাশকতা মামলায় বাশগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব প্রিন্স মোল্লাকে বাশগ্রাম থেকে গ্রেফতার দেখিয়ে নড়াইল আমলি আদালতে হাজির করা হয়।
 শুক্রবার (২ নভেম্বর) দুপুরে নড়াইল  জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews