1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা থানায় মামলা আসামী পলাতক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নড়াইলে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা থানায় মামলা আসামী পলাতক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা থানায় মামলা দায়ের আসামী পলাতক। নড়াইলের লোহাগড়ায় ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালবাড়িয়া গ্রামে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এ ঘটনায় বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিশু কন্যার মা বাদী হয়ে ফাহিম মোল্যা (১৬) নামের এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত ফাহিম মোল্যা ওই গ্রামের আজাদুল মোল্যার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৪ বছরের শিশু কন্যাকে তার নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে আসামি ফাহিমের বাড়ির ঘরের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ওই শিশুর কান্নার চিৎকার শুনে তার মা এগিয়ে আসলে অভিযুক্ত ফাহিম ঘর থেকে দ্রুত পালিয়ে যায়। ওই সময়ে শিশুর মা স্থানীয় মাতব্বরসহ অন্যান্য লোকজনকে বিষয়টি জানান। পরে শিশুটিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় বুধবার রাতে শিশু কন্যার মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশু কন্যার মা থানায় মামলা দায়ের করেছেন। আসামী পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews