1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৪৪ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র ৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা। নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৩১ মার্চ) নড়াইল সদর উপজেলার পুরাতন বাস টার্মিনাল, রুপগঞ্জ বাজার, গোবরা বাজার এলাকায় বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযানে আনসার সদস্যরা সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স বিশ্বাস ভাণ্ডারকে ৫০০ টাকা, মেসার্স আবু মোসা স্টোরকে ৫০০ টাকা, মেসার্স মোল্যা ফল ভাণ্ডারকে ১ হাজার টাকা, মেসার্স মামা ভাগ্নে ফল ভাণ্ডারকে ৫০০ টাকা, মেসার্স লাবিয়া কসমেটিকসকে ২ হাজার টাকা, মেসার্স গোবরা মিষ্ঠান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, মেসার্স হাফিজুর স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স সেলিম স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স আব্দুল ওয়াহাব মিষ্ঠান্ন ভাণ্ডারকে ১ হাজার টাকাসহ মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।
এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে করে এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলছে। জনস্বার্থে পুরো রমজান মাস আমাদের কড়া নজরদারি থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews