1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নদীতে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ, বাবার বিরুদ্ধে মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নদীতে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ, বাবার বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪২ 0 বার সংবাদি দেখেছে

পিরোজপুরের নেছারাবাদে বাকপ্রতিবন্ধী বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর সিয়াম (১৩) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আরিফ রাঢীর বিরুদ্ধে মামলা করলে তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিয়ামের মা মুন্নী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত ১২ নভেম্বর বিকেলে ছেলে সিয়ামকে সঙ্গে নিয়ে স্বামী আরিফ রাঢী রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান। রাত ৮টা পর্যন্ত স্বামী-সন্তান বাড়িতে না ফেরায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে তার বড় ছেলে পাশের গোবিন্দকাঠি গ্রামের বাড়িতে গিয়ে আরিফকে দেখতে পান।

এ সময় সিয়ামের বিষয়ে জানতে চাইলে আরিফ কোনো কথা বলেননি বলে দাবি করেন তিনি। পরে ১৩ নভেম্বর থানায় ছেলের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন মুন্নী বেগম। পরদিন সকালে নদীতে ছেলের মরদেহ ভাসার খবর পান।

তিনি আরও বলেন, ছেলের মাথা ও ঘাড়ের পেছনে আঘাতের চিহ্ন দেখেছেন। তার ধারণা, নৌকায় মাছ ধরার সময় বাবা-ছেলের মধ্যে কোনো ঘটনা ঘটে থাকতে পারে। ছেলেকে নিয়ে মাছ ধরতে যাওয়ার পর থেকে স্বামী বাড়িতে ফেরেননি। ছেলের মরদেহ পাওয়ার পরে তার স্বামীকে এলাকাবাসী ধরে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে তুলে দিয়েছে।

নিহতের চাচা পলাশ বলেন, বাবা ছেলে একসঙ্গে মাছ ধরতে যাওয়ার পর দুজনই নিখোঁজ ছিলেন। পরদিন সকালে গোবিন্দকাঠি এলাকায় আরিফকে পাওয়া গেলেও সিয়ামের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার নদীতে সিয়ামের মরদেহ পাওয়া যায়। মরদেহের মাথা, ঘাড় ও পিঠের পেছনে কোপের মতো জখমের চিহ্ন ছিল। তার অভিযোগ, শুরু থেকেই আরিফের আচরণ সন্দেহজনক মনে হচ্ছিল। মরদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ এলাকাবাসী আরিফকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং পরে পুলিশে সোপর্দ করে।

রাজবাড়ী লঞ্চঘাট থেকে শেহাংগল লঞ্চঘাটে খেয়া পারাপারের মাঝি জসিম বলেন, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে খেয়া পারাপারের সময় লঞ্চ টার্মিনালের সামনে নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখি। পরে স্থানীয়দের খবর দিলে তারা এসে মরদেহটি সিয়ামের বলে শনাক্ত করেন।

রাজবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান খোকন বলেন, সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল বলে তিনি জেনেছি। শনিবার নদীতে তার মরদেহ পাওয়া যায়। শিশুটির শরীরের পেছনে মাথা, ঘাড় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার সরদার জানান, লাশ উদ্ধারের সময় শিশুটির মাথা, ঘাড় ও পিঠের পেছনে জখমের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত বাবা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গত ১২ নভেম্বর বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় সিয়াম। এ ঘটনায় শুক্রবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। শনিবার সকালে সন্ধ্যা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আরিফ রাঢীকে থানায় আনা হয়। এ ঘটনায় হত্যা মামলা করেছে পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews