1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নারীর ভিডিও কলে সাড়ে ৩ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নারীর ভিডিও কলে সাড়ে ৩ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৩ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // নারীর ভিডিও কলে কোটি কোটি টাকা খুইয়েছেন এক ব্যবসায়ী। এই ঘটনা ভারতের। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যৌনতার টোপে পা দিয়ে ২ কোটি ৬৯ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা) খোয়ান গুজরাটের ওই ব্যবসায়ী। প্রতারণার অভিযোগ ইতোমধ্যে দায়ের করেছেন পুলিশে।

দেশটির পুলিশ সূত্রে খবর, গত বছরের ৮ আগস্ট এক অজ্ঞাত পরিচয় তরুণীর থেকে ফোন পান ওই ব্যবসায়ী। ফোনে নিজেকে মোরবীর বাসিন্দা রিয়া শর্মা পরিচয় দেন ওই তরুণী।

কিছুক্ষণের ফোনালাপেই ব্যবসায়ীকে যৌনতার জালে জড়ান ওই তরুণী। তারপর ভিডিও কলে ব্যবসায়ীর সঙ্গে বিবস্ত্র অবস্থায় যৌনতায় মাতেন তিনি। ব্যবসায়ীও বিবস্ত্র অবস্থায় তরুণীর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যৌনতায় মত্ত হন। কিন্তু ভিডিও কল মাঝপথে আচমকা কেটে দেন তরুণী।

 

এরপরই বিপাকে পড়েন ওই ব্যবসায়ী। তার কাছ থেকে ৫০ হাজার টাকা চেয়ে ব্ল্যাকমেল করেন বলে অভিযোগ উঠেছে ওই তরুণীর বিরুদ্ধে। টাকা না দিলে ওই ভিডিও ফাঁস করে দেওয়া হবে বলে ভয় দেখানো হয়। এতেই শেষ নয়।

এর পর দিল্লি পুলিশের ইন্সপেক্টর পরিচয় দিয়ে গুড্ডু শর্মা নামে এক ব্যক্তি ওই ব্যবসায়ীকে ফোনে ভয় দেখিয়ে ৩ লাখ টাকা চান। গত ১৪ আগস্ট দিল্লি পুলিশের সাইবার সেলের কর্মী পরিচয় দিয়ে আরও এক ব্যক্তি ওই ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ ৯৭ হাজার টাকা চান।

ওই ব্যক্তি দাবি করেন, যে তরুণীর সঙ্গে ব্যবসায়ী ভিডিও কল করেছিলেন, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। এরপর ভুয়া সিবিআই কর্মকর্তা পরিচয় দিয়ে আরও এক ব্যক্তি ব্যবসায়ীকে ভয় দেখিয়ে সাড়ে ৮ লাখ টাকা চান। গত বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত ভয়ে এভাবে একের পর এক ব্যক্তিকে টাকা দেন ওই ব্যবসায়ী।

এরপর বাধ্য হয়ে গত ১০ জানুয়ারি শেষে সাইবার ক্রাইম ব্রাঞ্চে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews