1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নাশকতার দায়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

নাশকতার দায়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ 0 বার সংবাদি দেখেছে
19

চট্টগ্রাম প্রতিনিধি // চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সাম্প্রতিক বিএনপির ডাকা হরতাল-অবরোধের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতায় সেলিম নেতৃত্ব দিচ্ছিলেন বলে র‌্যাবের দাবি।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নূরুল আবছার। এরআগে রোববার (১০ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সারোয়ার উদ্দিন সেলিম (৪৯) মিঠানালা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মীরসরাই, জোরারগঞ্জ, ফেনী সদর মডেল থানা এবং নগরের কোতোয়ালী থানায় সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ ৯টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, বিএনপির ডাকা চলমান হরতাল-অবরোধের মধ্যে সারোয়ার উদ্দিন সেলিমকে সীতাকুণ্ড ও মীরসরাইয়ে ঝটিকা মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে। মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বাধা ও নাশকতার অভিযোগে গত ৮ নভেম্বর দায়ের হওয়া একটি মামলার আসামি সরওয়ার উদ্দিন সেলিম। ওই মামলায় তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews