1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত

  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫১ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর।

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শহীদ শাহনেওয়াজ হোস্টেল-সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসে। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা শিক্ষার্থী মো. মেজবাহ রহমান জানান, রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শাহনেওয়াজ হোস্টেলের সামনের রাস্তায় দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করে। এ সময় রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। একপর্যায়ে আশপাশের লোকজন তাদের ধাওয়া দিলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে লোকজনকে ভয় দেখানোর জন্য গুলি ছোড়ে। তারা দুজনই ক্যাপ ও মাস্ক পরা ছিল।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তির মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন বলেন, ‘গুলির ঘটনা শুনে হাসপাতালে আসি। তবে তিনি মারা গেছেন। তার পরিচয়সহ বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews